ঢাকাThursday , 18 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ওসমান হাদির অবস্থা জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
December 18, 2025 12:18 am
Link Copied!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

#New_Classic_Event_Management

বুধবার (১৭ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে আসিফ নজরুল লেখেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে যান।


তিনি আরও জানান, রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি জানান, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং শরীফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি