ঢাকাThursday , 11 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলা – খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় নিহত এক

Link Copied!

মোংলা – খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে দিগরাজ বাজার কলেজ রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির মোংলা ইপিজেডের গাড়ি ড্রাইভার হিসেবে চাকরির করতেন বলে জানা যায়।

#New_Classic_Event_Management

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া সূত্র মতে জানা যায়, সকালে খুলনার রূপসা থেকে ‘সুপার ডিলাক্স’ (ঢাকা মেট্রো-ব-১৪-২৪৩২) নামের একটি যাত্রীবাহী বাস মোংলার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি দিগরাজ বাজারের কলেজ রোডের মুখে পৌঁছালে পেছন থেকে এক পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া সূত্র মতে আরও জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সামনে থাকা ডিমবোঝাই একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দিগরাজ বাজার থেকে পৌর ট্রাক টার্মিনাল পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ভ্যানচালক সামান্য আহত হন, তবে বাসের যাত্রীদের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। 


দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা বাসটিকে আটক করে পুলিশের সহায়তায় দিগরাজ পৌর ট্রাক টার্মিনালে আটকে রেখেছে। তবে ঘটনার পর বাসচালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহত  পথচারীর তাপস কুমার বিশ্বাসের মরাদেহ অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, দুর্ঘটনার পর মোংলা – খুলনা মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হলেও প্রশাসনের সহায়তায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি