ঢাকাSunday , 7 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নতুন কমিটি গঠন দায়িত্ব গ্রহণ করলেন ডিআরইউর নেতৃবৃন্দ

Link Copied!

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কমিটির নেতৃবৃন্দ পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে বিদায়ী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

#New_Classic_Event_Management

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা বিদায়ী কমিটির নেতাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এ সময় বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক সভাপতি এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম মিঠু, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা।


গত ৩০শে নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতি নির্বাচিত হন দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি