রাজধানীর কড়াইল বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলের দিকে রওনা হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার পর প্রথমে ১১টি ইউনিট পাঠানো হয়। পরে আরও ৫টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখনো আগুনের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ আহত বা নিহত হয়েছে—এমন তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।