ঢাকাThursday , 20 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সশস্ত্র বাহিনীর সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট
November 20, 2025 12:12 am
Link Copied!

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সেনাবাহিনী যথাযথ ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছিল। তিনি বলেন, “সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমি সেনাবাহিনীর ভূমিকাকে গভীরভাবে প্রশংসা করি।”

#New_Classic_Event_Management

তিনি আরও উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহায়তা অপরিহার্য।

বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটরিয়ামে কোর্স–২০২৫ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।


এই কোর্সে বাংলাদেশসহ চীন, ভারত, পাকিস্তান ও তুরস্কসহ ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। প্রধান উপদেষ্টার মতে, অর্জিত জ্ঞান তারা ভবিষ্যতে ব্যক্তিগত ও কর্মজীবনে প্রয়োগ করে দেশের সংকটকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি