ঢাকাFriday , 14 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জামায়াতের কেউ মানুষের কাছে জান্নাত বিক্রির মতো কথা বলে না – রুহুল আমিন

ডেস্ক রিপোর্ট
November 14, 2025 2:53 pm
Link Copied!

জামায়াতে ইসলামের কেউ কখনোই মানুষের কাছে জান্নাত বিক্রির মতো কথা বলে না বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন। তিনি বলেন, আমাদের বহু নেতা বিচারবহির্ভূতভাবে নিহত হয়েছেন। আমরা এমপি বা মন্ত্রী হওয়ার উদ্দেশ্যে কাজ করি না। আমাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নেতাদের বিরুদ্ধে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। মানুষের কাছে জান্নাত বিক্রি করি—এ ধরনের অভিযোগ ভিত্তিহীন; জামায়াতের কোনো নেতা এ কথা বলেন না। আমরা ন্যায়ের পথে আছি, ইসলামপন্থী হিসেবে কাজ করি।

#New_Classic_Event_Management

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি সুমাইয়া নূর সিদ্দিকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–কুষ্টিয়া আঞ্চলিক সহকারী ফিরোজা ইয়াসমিন বিউটি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমানসহ আরও অনেকে।


সমাবেশে বিভিন্ন স্তরের মহিলা নেতাকর্মীরাও অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি