ঢাকাWednesday , 12 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আ.লীগ হটাও দেশ বাঁচাও – স্লোগানে ডেমরায় বিএনপির বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
November 12, 2025 9:41 am
Link Copied!

‘আওয়ামী লীগ হটাও, দেশ বাঁচাও’ এই স্লোগানকে কেন্দ্র করে রাজধানীর ডেমরায় বিক্ষোভ মিছিল করেছে থানা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের তত্ত্বাবধানে মিছিলটি স্টাফ কোয়ার্টার, কোনাপাড়া ও সারুলিয়া এলাকা প্রদক্ষিণ করে।

মিছিল শেষে আয়োজিত পথসভায় নেতারা বলেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৩ নভেম্বর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো যে লকডাউন ডাক দিয়েছে, তা কোনোভাবেই সফল হবে না। ডেমরা থানা বিএনপি যে কোনো মূল্যে তা প্রতিহত করবে।


তারা আরও জানান, যেকোনো মুহূর্তে সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকলেও বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। ঢাকা-৫ আসনে তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রার্থী নবী উল্লাহ নবীর নির্দেশে ডেমরা থানা বিএনপি সর্বদা সতর্ক অবস্থায় আছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত কোনো কর্মী বসে থাকবে না—প্রত্যেকে এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, কবির খান, হাজী হযরত আলী, মো. খোরশেদ আলম, মো. ওয়াহিদ উল্লাহ (ওয়াহিদ), মনির খান ও মো. মনির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি শওকত আকবর, যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফ বিন ইয়াহিয়া, ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সহ-সভাপতি আলমগীর মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি