ঢাকাWednesday , 5 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলিকাণ্ড – নিহতের বাবার দাবি

অনলাইন ডেস্ক
November 5, 2025 11:09 pm
Link Copied!

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর ৫ই নভেম্বর বুধবার বিকেলে নির্বাচনী গণসংযোগ চলাকালে গুলিতে নিহত সরওয়ার হোসেন বাবলার বাবা অভিযোগ করেছেন, স্থানীয় সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের সহযোগী রায়হান গ্রুপ তার ছেলেকে হত্যা করেছে।

#New_Classic_Event_Management

তিনি আরও জানান, ঘটনার তিন দিন আগে সাজ্জাদ তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নিহতের বাবা বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথেই তার ছেলে মারা যায়।


ঘটনাটি ঘটে বুধবার বিকেলে, বায়েজিদ বোস্তামী থানার চাইলতলী এলাকায়। ওই সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ তার প্রচারণা কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। হঠাৎ দুজন সশস্ত্র ব্যক্তি এসে অতর্কিতে গুলি চালালে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ হামলায় এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন এবং বর্তমানে তিনি নগরীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকারীরা সরওয়ার বাবলার বুকে কাছ থেকে একাধিক গুলি ছোড়ে। তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এরপর উপস্থিত জনতা নিরাপত্তার খোঁজে ছুটে পালাতে শুরু করে।

পুলিশ জানায়, এলাকার প্রভাব বিস্তার নিয়ে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’-এর সঙ্গে সরওয়ার হোসেনের দীর্ঘদিনের বিরোধ ছিল। সরওয়ারের বিরুদ্ধেও চাঁদাবাজি, অস্ত্র ও হত্যাসহ প্রায় ১৫টি মামলা রয়েছে।

তদন্ত কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বর্তমানে কারাগারে থাকা ছোট সাজ্জাদ গ্রুপের সঙ্গে পুরোনো শত্রুতার জেরেই এই হামলা ঘটে। মূল লক্ষ্য ছিল সরওয়ার বাবলা; তবে হামলার সময় গুলির আঘাতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহও আহত হন।

উল্লেখ্য, গত ৩০ মার্চ ভোরে বাকলিয়া এক্সেস রোডের চন্দনপুরা এলাকায় সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। সে সময় বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নিহত হন, যদিও সরওয়ার বাবলা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি