ঢাকাFriday , 24 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিশ্ব ইতিহাসের এই দিনে: প্রথম ব্লাড ব্যাংক চালু

DN BANGLA
October 24, 2025 11:08 am
Link Copied!

রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত দিতে ব্লাড ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ১৯৩৭ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের শিকাগোয় প্রথম ব্লাড ব্যাংক চালু হয়। এটা চালু করেন মার্কিন চিকিৎসক বার্নার্ড ফ্যানটাস। বিশ্বে রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত সরবরাহের জন্য এটাই চালু হওয়া প্রথম ব্লাড ব্যাংক।

#New_Classic_Event_Management

জুলিয়াস সিজারের ওপর হামলা
সময়টা খ্রিষ্টপূর্বাব্দ ৪৪ সাল। প্রাচীন রোমে তখন জুলিয়াস সিজারের শাসন চলছে। তিনি নিজেকে ‘আজীবনের শাসক’ ঘোষণা করেন। অর্থাৎ, যত দিন বাঁচবেন, তিনিই থাকবেন রোমের শাসক। সিজারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাঁর সিনেটরেরা। ওই বছরের ১৫ মার্চ একদল সিনেটরের ছুরিকাঘাতে তিনি নিহত হন।

দেয়ালে ঝোলানো হচ্ছে ভ্যান গঘের আঁকা চিত্রকর্ম ‘স্ট্রিট সিন ইন মোমাখত্’ ছবি: রয়টার্স
দেয়ালে ঝোলানো হচ্ছে ভ্যান গঘের আঁকা চিত্রকর্ম ‘স্ট্রিট সিন ইন মোমাখত্ ’ছবি রয়টার্স

প্যারাঅলিম্পিকে কীর্তি
সময়টা ২০০২ সালের ১৫ মার্চ। প্যারাঅলিম্পিকের আসরে নরওয়ের স্কিয়ার রাগহিল্ড মাইক্লেবাস্ট পাঁচটি স্বর্ণপদক জিতে নেন। প্যারাঅলিম্পিকের ইতিহাসে তাঁকে একজন সেরা খেলোয়ার হিসেবে ধরা হয়। প্যারাঅলিম্পিকে মোট ২২টি স্বর্ণপদক জিতেছেন তিনি।


প্যারিসে ভ্যান গঘের প্রদর্শনী
ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্র প্রদর্শনী হয়েছিল ফ্রান্সের প্যারিসে। এ প্রদর্শনী শুরু হয় ১৯০১ সালের আজকের দিনে। প্রদর্শনীতে তাঁর ৭১টি চিত্রকর্ম ছিল। ভ্যান গঘের মৃত্যুর ১১ বছর পর প্রদর্শনীটি হলেও সেটি বেশ সাড়া ফেলেছিল। কেননা, জীবদ্দশায় ভ্যান গঘের মাত্র কয়েকটি চিত্রকর্ম বিক্রি হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি