ঢাকাThursday , 25 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জের পূজা মণ্ডপে কোনো ঝুঁকি নেই আশ্বস্ত করেছেন – ওসি

Link Copied!

“নির্বিঘ্নে উৎসব উদযাপন করুন”—নবাবগঞ্জ উপজেলার ১৯৮টি পূজা মণ্ডপেই কোনো ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় নবাবগঞ্জ থানা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় উপস্থিত পূজারীদের উদ্দেশে তিনি এ আশ্বাস দেন।

#New_Classic_Event_Management

ওসি মমিনুল ইসলাম বলেন, “ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসব উদযাপন করুন। যেখানে উপাসনা করেন, সেই স্থান যেন অপবিত্র না হয়। ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে ধর্ম পালন করুন এবং উৎসব উদযাপন করুন।”

সভায় আরও বক্তব্য রাখেন:


  • উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম,
  • সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম,
  • উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী,
  • উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কমল কান্তি দাস,
  • বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হিল্লাল মিয়া,
  • কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুলাল মোদক,
  • যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন,
  • শোল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া,
  • এবং নারী ও শিশু অধিকার কর্মী মাধুরি বণিক প্রমুখ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পূজারীদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি