ঢাকাSaturday , 29 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে সিরিজ সেরা মুশফিক,ছাঁড়ালেন ধোনি-গিলক্রিস্টদের

Link Copied!

আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দূর্দান্ত সময় পার করেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। যার পুরস্কার স্বরুপ ম্যান অফ দ্য সিরিজ এ্যাওয়ার্ড জিতলেন মুশফিক।

#New_Classic_Event_Management

তিন ম্যাচ সিরিজের প্রথম এবং দ্বিতীয় ম্যাচে অসাধারণ দুটি ইনিংস খেলেছেন মুশফিক। প্রথম ম্যাচে ৮৭ বলে ৮৪ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন তিনি। প্রথম ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া হলেও দ্বিতীয় ম্যাচে দলের বিপর্যয়ের সামনে দাড়িয়ে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি পূরন করেছেন মুশফিক। ১২৭ বলে ১২৫ রানে ইনিংস খেলেছেন তিনি। তৃতীয় ম্যাচে আজ মুশফিক করেছেন ৫৮ বলে ২৮ রান।

তিন ম্যাচ মিলিয়ে মুশফিকের রান সংখ্যা ২৩৮। যেখানে গড় ৭৯। তিন ম্যাচের সিরিজে এশিয়ার উইকেটরক্ষকদের মধ্যে প্রথমবার কোন উইকেটরক্ষক হিসেবে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুইবার ২০০ এর বেশি রান করার রেকর্ড গড়েছেন মুশফিক। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ২২০ রান করেছিলেন তিনি।


আবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে লঙ্কানদের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডেও দ্বিতীয়তে উঠে এসেছেন মুশফিক। তিনি ছাড়িয়ে গেছেন ধোনির ১৭৯, ও বাটলারের ১৮০ কে। তার উপরে কেবল শাই হোপের ২৫৮ রান। লঙ্কানদের বিপক্ষে টানা ১০ ম্যাচে দুই সংখ্যার বেশি রান করে উইকেটের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ এ রেকর্ড গড়েছেন মুশফিক। ছাড়িয়ে গেছেন গিলক্রিস্টকে। টানা ৯ ম্যাচে গিলক্রিস্ট লঙ্কানদের বিপক্ষে দুই অঙ্কের বেশি রান করেছিলেন।

এদিকে, দুই ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচের এ্যাওয়ার্ড উঠেছিল মুশফিকের হাতে। এবার ক্যারিয়ারে ৫ম বারের মতো সিরিজ সেরা হওয়ার গৌরব অর্জন করেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সিরিজ সেরা পুরস্কার জেতার রেকর্ডে মুশফিক দ্বিতীয়তে উঠে এলেনে। সাকিবের ৬ বারের মতো তামিমের পাঁচবারকে ছুঁলেন তিনি।

তৃতীয় ম্যাচেও লড়াইয়ের আভাস দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ৫৪ বলে ২৮ রান করেছেন। তিন ম্যাচ খেলে ৭৯.০০ গড়ে ২৩৭ রান করেছেন মুশফিকুর রহিম। যার ফলে সিরিজের সেরা পুরস্কার জিতলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি