ঢাকাSaturday , 20 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা সহ আটক দুই

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)”র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় মদ, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুইজন আসামিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

#New_Classic_Event_Management

২৫ বিজিবি সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সরাইল ব্যাটালিয়নের বিষ্ণপুর বিওপির বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পূর্ব কালাছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আসামীবিহীন অবস্থায় ভারতীয় ৯,৮৬৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৯ লক্ষ ৫৯ হাজার ৮ শত টাকা।

এছাড়াও একইদিন সন্ধ্যা ৭ টার দিকে ধর্মঘর বিওপির টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বটতলী এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে ৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল এবং ২টি ব্যবহৃত মোবাইল ফোন আটক করে। এসবের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ এক হাজার ১০০ টাকা।


আটককৃত কারবারি ও জব্দকৃত মালামাল যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যেন কোনো ধরণের মাদক বা চোরাচালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি