ঢাকাTuesday , 2 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাবনায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মর্মান্তিক মৃত্যু

Link Copied!

পাবনা ফরিদপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু পাবনা ফরিদপুরের বাঘাবাড়ি-টেবুনিয়া মিনি বিশ্বরোডে চকচকিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

ফরিদপুর উপজেলার  ফরিদপুর থানার ওসি হাসনাত জামান বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা সোহেল রানা তাঁর স্ত্রী ও মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি শাহজাদপুর গিয়েছিল। ০২ ই সেপ্টেম্বর সকালে গ্রামের বাড়ি চারপাড়ার উদ্দেশ্য রওনা দেয়। পাবনা ফরিদপুরে ট্রাকের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা মা ও মেয়ের মৃত্যু

পথমধ্যে সকাল সাড়ে নয়টার দিকে চকচকিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে বেপরোয়া ভাবে আসা একটি ট্রাকের সাথে সামনাসামনি সংঘর্ষ হয়।


ঘনটাস্থলে মা আউলিয়া বেগম (২৫) ও মেয়ে সুমাইয়া (0৭) মারা যায়। সোহেল রানা (২৮) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে রাস্তায় মারা গেছে মর্মে নিশ্চিত হওয়া গেছে। একই পরিবারে তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি