ঢাকাSunday , 20 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবনের খাল থেকে মাছ ধরার সরঞ্জামসহ নৌকা জব্দ

Link Copied!

সুন্দরবনের অভ্যন্তরের খাল থেকে বিষ, মাছ, জাল ও নৌকা জব্দ করেছে বন বিভাগ। ২০ই জুলাই রোববার (২০) সকালে বনের হুলার বারানী খাল থেকে এসব জব্দ করা হয়।

#New_Classic_Event_Management

ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০ই জুলাই সকাল ৭টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের আওতাধীন হুলার বারানী খালে অভিযান চালায় ঢাংমারী স্টেশন ও ঘাগরামারী ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দস্যুদের ফেলা যাওয়া তিনটি ডিঙ্গি নৌকা, নৌকায় থাকা দুটি বিষের (কীটনাশক) বোতল, বিষ দিয়ে ধরা ১৪০ কেজি চিংড়ি মাছ, একটি টোনা জাল ও দুটি নৌকার বৈঠা জব্দ করা হয়।

সুরজিৎ চৌধুরী আরও বলেন, দস্যুরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করা গেছে। তাই তাদের সাতজনের বিরুদ্ধে বন আইনে পিওআর মামলা করা হয়েছে। আর জব্দকৃত মাছ বিনষ্ট করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি