ঢাকাMonday , 7 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গাজায় গণহত্যার প্রতিবাদে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ক্লাস-পরীক্ষা বর্জন

Link Copied!

গাজায় চলমান ইসরায়েলি হামলা, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও বর্বর গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ৭ এপ্রিল (সোমবার) ঘোষিত “No Class, No Movement” কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৬ এপ্রিল (রবিবার) এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের এই অবস্থানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক আহ্বানে সাড়া দিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে এই পদক্ষেপকে বিবেচনা করা হচ্ছে একটি বিবেকবান ও নৈতিক প্রতিবাদ হিসেবে।

শিক্ষার্থীরা জানান, এমন নিষ্ঠুর ও অমানবিক পরিস্থিতিতে স্বাভাবিক পাঠদান ও পরীক্ষার আয়োজন মানবতা ও ন্যায়ের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা। তারা আরও বলেন, বিশ্বের অধিকাংশ ক্ষমতাধর রাষ্ট্র যেখানে নীরব, সেখানে সাধারণ শিক্ষার্থীদের এই অবস্থান এক ধরনের নৈতিক দায়বদ্ধতা থেকে নেওয়া।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা দেশের সব শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গাজার পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি, ইসরায়েল ও তার মিত্র সাম্রাজ্যবাদী শক্তিগুলোর পণ্য বর্জনেরও আহ্বান জানানো হয়।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি