ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবাবগঞ্জের উদ্যোগে ৭ দিন ব্যাপী ন্যায্যমূল্যের পণ্য বিতরণ উদ্বোধন করা হয়েছে।
১৪ই মার্চ শুক্রবার বেলা ১২ঘটিকায় শহিদ মিনারে উদ্বোধন করে ন্যায্যমূল্যের পণ্য বিতরণ শুরু করেন। আজ উপজেলার বারুয়ালি বাজার এলাকায় বিক্রয় কার্যক্রম চলেছে।
পণ্য সমূহ হলো চিকন সেমাই, বড় সস, ছোট সস, ঘী সেমাই, সয়াবিন তেল, লাচ্ছা সেমাই, কোক ফ্যামিলী নুডুলস, মিষ্টার নুডুলস, ম্যাজিক মাসাল নুডুলস, লবণ চিনি চিনি গুড়া চাল, ছোলা, তরমুজ।
উদ্যোক্তারা বলেন, শ্রমজীবী খেটে-খাওয়া মেহেনতি মানুষের রমজানকে সহজ করতে আমাদের ছোট এই উদ্যোগ। সর্বোস্তরের জনতাকে আহ্ববান রইলো।
যে কোন ব্যক্তি এখান থেকে কোন প্যাকেজ পণ্য কিনতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই ব্যক্তির চাহিদা অনুসারে একক পণ্য ক্রয়ের সুবিধা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সাকিল আহমেদ আহ্বায়ক, ইশরাত জাহান রুমি সদস্যসচিব, তুহিন হোসেন মূখ্যসংগঠক, সুরভী আক্তার চাঁদ মূখ্যপাত্র, ইয়াহিয়া যুগ্ন আহ্বায়ক, আতিকুল ইসলাম যুগ্ন আহ্বায়ক সহ প্রমুখ।