ঢাকাMonday , 5 August 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আ.লীগ পরিকল্পিতভাবে সশস্ত্র কর্মীদের লেলিয়ে দিয়েছে: ফখরুল

Link Copied!

আওয়ামী লীগ ঘোষণা দিয়ে পরিকল্পিতভাবে সারাদেশে নেতাকর্মীদের ছাত্র-জনতার ওপর লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ আগস্ট) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

#New_Classic_Event_Management

বিএনপির মহাসচিব বলেন, আন্দোলন দমন ও ভয়ভীতি দেখাতে সারাদেশে কারফিউ জারি করা হয়েছে। দেশব্যাপী যে গণজাগরণ তৈরি হয়েছে তা হতা, দমন ও নিপীড়ন চালিয়ে ব্যর্থ করা যাবে না। সরকার সংঘাত উস্কে দিয়ে আন্দোলনকে নস্যাত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, আন্দোলনে ছাত্র ও জনগণকে হত্যার বিচার দেশের মাটিতেই হবে। তাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিবৃতিতে তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করার আহ্বান জানান।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি