ঢাকাSunday , 30 June 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মধুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

Link Copied!

টাঙ্গাইলের মধুপুরে ৪ টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
মধুপুরে এবছর মোট ১৩৪৫ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও ৭জন পরীক্ষার্থী বিভিন্ন কারনে ছিলো অনুপস্থিত। এদের মধ্যে ছাত্র ৩জন এবং ছাত্রী ৪জন। মোট পরিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬৭২ জন এবং ছাত্রী ৬৬৬ জন।
উপজেলার মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর সরকারি কলেজ, মধুপুর বহুমুখী মডেল টেকনিকেল ইনস্টিটিউট ও মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল মাদরাসা এই ৪টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমাদ।

#New_Classic_Event_Management

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র গুলো পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, ও সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি