৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানবতার দুয়ার সংগঠন এর পক্ষ থেকে ৭ নং টালকি ইউনিয়ন এর বড়পাগলা গ্রামের রাস্তার দুই পাশে শতাধিক কৃষ্ণচূড়া ও নিমের চারা রোপণ করা হয়।
সংগঠনের সভাপতি তাসনিমুল হাসান নির্ভীকের সভাপতিত্বে প্রোগ্রামটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম,এডভোকেট মাজহারুল ইসলাম বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি কামরুজ্জামান,সহ সভাপতি আতাউর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নাজিম,কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন সহ স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক আরিফ সরকার, পৌর কমিটির সাধারণ সম্পাদক কাজল হাসান তন্ময় সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।