ঢাকাFriday , 26 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্ব: ভাইয়ের উপর ভাই ভাতিজার হামলা

Link Copied!

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক ভাইয়ের উপর আরেক ভাই ভাতিজা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার রাত ৯টার সময় দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নাটুয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার আব্দুর রউফকে (৬২) মানিকগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নাটুয়াবাড়ি এলাকার মৃত ময়নাল হকের ছেলে।

জানা গেছে বৃহস্পতিবার রাত ৯টার সময় বিরোধপূর্ণ জমি নিয়ে কথা কাটাকাটি হয় তার ভাই লুৎফরের (৫২) সাথে। এক পর্যায়ে লুৎফর, তার দুই ছেলে রনি ও পাপ্পু, একই গ্রামের মৃত মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম ঘটু (৫৫), মৃত মালেকের ছেলে খন্দকার দেলু মুন্সি (৫৭) একসাথে আব্দুর রউফের উপর হামলা করে। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে উপর্যুপরি আঘাত করে বলে জানান আব্দুর রউফ। এসময় গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত রউফের পিঠে সেলাই দেওয়া হয়েছে। তার মাথা, বুক ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।


এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য বলেন, ঘটনা শোনার সাথে সাথেই সেখানে ফোর্স পাঠিয়েছি। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি