ঢাকাWednesday , 24 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরবে কবে

Link Copied!

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সিমিউই-৫) ঠিক হতে সময় লাগবে আরও মাসখানেক। তাই এসময়ে মধ্যে স্বাভাবিকের বদলে ধীর গতিতেই চলবে দেশের ইন্টারনেট সেবা।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহম্মদ সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সি-মি-উই-৫ ক্যাবলটি কাটা পড়ার কারণে শুধু বাংলাদেশ নয়, অনেক দেশই ভুক্তভোগী হচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে। তবে ক্যাবলটি পুরোপুরি ঠিক করতে মাসখানেক সময় লাগতে পারে। এসময়ের মধ্যে অন্য আরেকটি ক্যাবল দিয়ে আমরা ব্যাকআপ চালিয়ে যাচ্ছি। তাই পুরোপুরি না হলেও, ইন্টারনেট ব্যবহারকারীদের ভোগান্তি যথাসম্ভব কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।


শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর থেকে সমস্যা শুরু হয়। ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় সি-মি-উই-৫ ক্যাবলটি কাটা পড়ায় বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ এ ভোগান্তিতে পড়েছে বলে জানা যায়। এছাড়া আগামী মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ নাগাদ এ মেরামত শেষ হতে পারে বলে জানানো হয় বিএসসিপিএলসি পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি