ঢাকাThursday , 14 March 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী নিহত

Link Copied!

মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় কাউসার (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। সে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় সদর উপজেলার জাগীর ইউনিয়নের ঢাকা আরিচা মহাসড়কের ম্যাক্স ইন্ডাস্ট্রিজের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত কাউসার সাটুরিয়া উপজেলার জান্না এলাকার মো. হবি মিয়ার ছেলে।


জানা গেছে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণের জন্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জে আসছিল কাউসার। জাগির মেঘশিমুল এলাকার ম্যাক্স ইন্ডাস্ট্রিজের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি তরমুজের ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি