ঢাকাSunday , 7 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা-১ আসনে নৌকার মাঝি সালমান এফ রহমান বিজয়ী

Link Copied!

দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন দোহার ও নবাবগঞ্জ এই দুই উপজেলা আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান ১ লক্ষ ১৫ হাজার ৭৫ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।

#New_Classic_Event_Management

দোহার উপজেলায় মোট ৭৮ টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী সালমান এফ রহমান পেয়েছেন ৬৩ হাজার ৭ শত ৪৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন ১০ হাজার ৫৫ ভোট।

অপরদিকে, নবাবগঞ্জ উপজেলার ১০৬ টি ভোট কেন্দ্রে সালমান এফ রহমান পেয়েছেন ৮৬ হাজার ২ শত ৫৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী সালমা ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৮ শত ৭৫ ভোট।


এই দুই উপজেলায় মোট ১৮৪ ভোট কেন্দ্র সালমান এফ রহমান পেয়েছেন মোট ১ লক্ষ ৫০ হাজার ৫ ভোট এবং সালমা ইসলাম পেয়েছেন মোট ৩৪ হাজার ৯ শত ৩০ ভোট।

ঢাকা-১ আসনে দোহার ও নবাবগঞ্জ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪৪৫ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৫৭ জন। এছাড়া তিনজন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন। এ দুটি উপজেলায় প্রাপ্ত ভোট কাষ্ট হয়েছে ৩৭.৮১ ভাগ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি