ঢাকাSunday , 3 December 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু মহাসড়কে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
December 3, 2023 11:14 pm
Link Copied!

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু মহাসড়কে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ) লাশ উদ্ধার করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ । রবিবার সকাল সাড়ে ৯ টায় সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা রামেখোলা নামক এলাকার বঙ্গবন্ধু মহাসড়কের মিডিয়ান (মাঝখান) থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ।

#New_Classic_Event_Management

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা স্যার সলিমোল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ সত্যতা নিশ্চিত করে বলেন , স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে উপজেলার রামের খোলা নামক এলাকার বঙ্গবন্ধু মহাসড়কেরর মিডিয়ান (মাঝখান) থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে ।

অজ্ঞাত পরিচয় এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ধারনা করছি এটা কোন সড়ক দুর্ঘটনা অথবা নিহত ব্যক্তি ভারসাম্যহীনও হতে পারে । নিহত ব্যক্তির নাম ও পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা স্যার সলিমোল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি