ঢাকা-১ আসন দোহার-নবাবগঞ্জ উপজেলায় এবারো বাংলাদেশের শীর্ষ দুই গ্রুপ বেক্সিমকো গ্রুপ ও যমুনা গ্রুপ।
আর এই দুই শীর্ষ গ্রুপের কর্ণধারদের বাড়ি ঢাকার দোহার ও নবাবগঞ্জে। যমুনা গ্রুপের মালিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপ চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের বাড়ি নবাবগঞ্জ উপজেলার চূড়াইন ইউনিয়নের কামার খোলায়। অপরদিকে বেক্সিমকো গ্রুপের মালিকের গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকায়।
বর্তমান সময়ের দুই বিশিষ্ট ব্যবসায়ী ও কর্ণধার। যমুনা গ্রুপের চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম এমপি আর বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এমপি।
ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ এর আসনে গত বারের ন্যায় এবারো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান
ঢাকা-১ এর বর্তমান সাংসদ সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) এমপি। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান সালমান এফ রহমান।
অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী আজ মনোনীত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশক যমুনা গ্রুপ চেয়ারম্যান ২০১৪-২০১৮ মেয়াদে ঢাকা-১ থেকে জাপার নির্বাচিত সাবেক এমপি সর্বদলীয় সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট সালমা ইসলাম এমপি। যদিও গত নির্বাচনে এডভোকেট সালমা ইসলাম তিনি স্বতন্ত্র প্রার্থী (গাড়ি মার্কা) প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
এরপরে দুপুর বারোটায় তিনি নিজের প্রার্থীতা থেকে সরে দাড়ানোর কথা সাংবাদিক প্রেস ব্রিফিং করেছিলেন। পরবর্তী সময়ে একাদশ সংসদের জাতীয় পার্টির সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত হন তিনি। তাছাড়া এর আগেও তিনি জাপার সংরক্ষিত নারী আসনে এমপি ছিলেন।