ঢাকাSunday , 19 November 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সন্ধ্যা নামতেই ট্রাকে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট
November 19, 2023 8:58 pm
Link Copied!

বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামে একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

স্থানীয়রা জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নন্দীগ্রাম কোয়ালিটি ফিড থেকে একটি খালি ট্রাক নাটোর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ইউসুবপুর এলাকায় পৌঁছলে ছয়-সাতজন যুবক মোটরসাইকেল থেকে ইটপাটকেল ছুড়ে গতিরোধ করে। পরে আগুন দিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিক সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।


নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে এসে আগুন নেভানো হয়েছে।

ট্রাকের সামনের কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি