ঢাকাSaturday , 18 November 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন ভোটার প্রতি প্রার্থীরা

ডেস্ক রিপোর্ট
November 18, 2023 12:16 am
Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন। এ ছাড়া পুরো নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন। জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এ তথ্য জানা গেছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নির্বাচনী ব্যয় নির্ধারণ করে দিয়ে জারি করা প্রজ্ঞাপনে এই ব্যয়সীমা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে। ভোট হবে আগামী ৭ জানুয়ারি। তফসিল ঘোষণার পর আজ প্রার্থীর সর্বোচ্চ ব্যয়-সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করল ইসি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,প্রার্থীকে মনোনয়ন দেওয়া রাজনৈতিক দল থেকে নেওয়া খরচ সহ একজন প্রার্থীর নির্বাচনী খরচ ২৫ লাখ টাকার বেশি হবে না। নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটার প্রতি নির্বাচনী ব্যয় ১০ টাকা নির্ধারণ করেছে। তবে নির্বাচনী এলাকার ব্যয় সর্বোচ্চ ২৫ লাখ টাকার বেশি হবে না।


২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটার প্রতি ব্যয় ১০ টাকা নির্ধারণ করেছিল ইসি। নির্বাচন শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়।

প্রসঙ্গত,বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। দেশের মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন নারী ও ৮৩৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি