ঢাকাSunday , 30 July 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা জেলার নতুন প্রশাসকের যোগদান

Link Copied!

ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান তাঁর পদে যোগদান করেছেন।

#New_Classic_Event_Management

গত ২৬ জুলাই (বুধবার) অপরাহ্নে বিদায়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান-এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, আনিসুর রহমান এর পূর্বে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গাজীপুর জেলায় ১ বছর ৬ মাস সফলতার সাথে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক সৎ ও দক্ষ এ কর্মকর্তা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ব্যাচের সদস্য।


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ডেভেলপমেন্ট ইকোনমিকস পলিসি’তে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি