ঢাকাSaturday , 1 July 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পূর্ব শত্রুতার জের ধরে লামায় প্রকাশ্যে কুপিয়ে জখম

Link Copied!

বান্দরবান জেলা লামা উপজেলার লামা সদর ইউনিয়নের মেরাখোলা হিন্দু পাড়া দোকানে প্রকাশ্যে সাবেক শ্বশুর নুর হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত ব্যক্তি ইউনিয়নের ৩নং ওয়ার্ড লেইংগ্যাঘোনা এলাকার এরশাদ আলীর ছেলে।

#New_Classic_Event_Management

জানা যায়, আহত নুর হোসেন আজ (শুক্রবার) রাত সাড়ে ৭টায় মেরাখোলা হিন্দু পাড়া দোকানে বসেছিল। হামলাকারী একই এলাকার মৃত মোঃ আকবর এর ছেলে আমিনুল ইসলাম প্রকাশ (পুতুইয়া) হঠাৎ করে এসে তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। সম্পর্কে সে নুর হোসেন এর মেয়ের প্রাক্তন জামাই ছিল। সে বহু বিবাহ করায় ও পারিবারিক কলহের জের ধরে তার সংসার ভেঙ্গে যায় এবং এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। এতে করে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। আহত নুর হোসেনকে রাত ১০ টায় লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেদন লেখা যাবত বান্দরবান জেলা লামা উপজেলার স্থানীয় থানায় কোন মামলা হয় নি।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি