ঢাকাMonday , 19 December 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

২০২৩ সালে ৫ জানুয়ারি প্রথম সংসদ অধিবেশন

অনলাইন ডেস্ক
December 19, 2022 10:34 pm
Link Copied!

জাতীয় সংসদের ২১তম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। ২০২৩ সালের ৫ জানুয়ারি বৃহস্পতিবার ২১তম অধিবেশন শুরু হবে। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন।

#New_Classic_Event_Management

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেন।

সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও সংসদ সচিব আইন শাখা-১ এর সচিব কে, এম, আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রপতির এই আদেশ সবাইকে জানানো হয়।


নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশনজুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন। অধিবেশনের শুরু উপলক্ষে প্রতি বছর ফুল দিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি