ঢাকাWednesday , 7 December 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মেয়র মাঠ উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন

অনলাইন ডেস্ক
December 7, 2022 8:27 pm
Link Copied!

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাঠ উদ্বোধন করাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

#New_Classic_Event_Management

জানা যায়, ওই মাঠ উদ্বোধন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পৌঁছানো মাত্রই শিক্ষার্থীরা মাঠের ভেতর থেকে ইট পাটকেল, চেয়ার ছুড়ে মারতে শুরু করে। এরপর মেয়র মাঠের উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আল আমিন নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।


এর আগে, বেলা ১১টার দিক থেকে বিক্ষোভ করছিলেন মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সরকারি বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে নামে উদ্বোধন করতে চাচ্ছে- এই অভিযোগ তুলে বিক্ষোভ করছিলেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি