ঢাকাSaturday , 12 November 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

৬ষ্ঠ শ্রেণির ছাত্রের হাতে দপ্তরি খুন

ডেস্ক রিপোর্ট
November 12, 2022 10:30 pm
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে মাদরাসার দপ্তরিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

বুধবার (৯ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্র খুনের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে পুলিশের কাছে। পরে তার দেওয়া তথ্যমতে খানাকা মসজিদের পুকুরের পশ্চিম পাশের ধানখেত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি দা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকার মো. হোসেনের ছেলে ছৈয়দুল আমিন। তিনি মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।


নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাকঢালা এলাকার ফজুরছড়া গ্রামের হাজি ইসলাম মিয়া সওদাগরের ছেলে দিদার আলম। তিনি একজন হাফেজ ও একই মাদরাসার খণ্ডকালীন দপ্তরি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ নভেম্বর) গ্রেপ্তারকৃত ছৈয়দুল বান্ধবীর সঙ্গে ক্লাস রুমে একান্তে কথা বলার সময় দপ্তরি দিদার বিষয়টি দেখে ফেলেন। এ সময় তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে দিদার ওই বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানায়। পরে একই দিন এ ঘটনা নিয়ে বৈঠকে বসেন শিক্ষকরা।

এদিকে এ ঘটনার পরদিন মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ৮টার দি‌কে দিদার প্রতিদিনের মতো চাকঢালা আমতলী বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে দা দিয়ে কুপিয়ে খুন করে। প‌রে বুধবার (৯ নভেম্বর) পু‌লিশ মাদরাসায় সেই বৈঠকের সূত্র ধরে প্রকৃত আসামি ওই ছাত্রকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শাহজাহান জানান, মাদরাসা দপ্তরি দিদারকে হত্যার ঘটনায় ছৈয়দুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি