ঢাকাMonday , 7 November 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে হেরোইন ও ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় হেরোইন ও ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। রোববার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পুরিয়া হেরোইন ও ২ শত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার রাইপাড়া গ্রামের আ. সালামের ছেলে আকাশ ওরফে কাবজাব আকাশ(২৬), হাতুরপাড়া গ্রামের মো. আলেছের ছেলে রনি ওরফে মেকার রনি(৩০), কাঠালীঘাটা গ্রামের আসলামের ছেলে আকাশ ওরফে সুইডেন আকাশ(২৬), একই গ্রামের মো. মঞ্জুর ছেলে মারুফ(১৯) ও হাতুরপাড়া গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে শেখ রবিন( ২৬)।আটককৃতদের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

#New_Classic_Event_Management

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দোহার থানার এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ফুলতলা একতলা মসজিদ সংলগ্ন রনির মটরস এর সামনে মাদক লেনদেনের সময় কাবজাব আকাশ, মেকার রনি, সুইডেন আকাশ, মারুফ ও শেখ রবিনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পুরিয়া হেরোইন ও ২ শত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানান পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে দোহার থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি