ঢাকাFriday , 28 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কুড়িগ্রামে সংষর্ষে ভাই বোন নিহত

Link Copied!

কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ী ইউনিয়নের রায়পুরে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহতরা হলেন, আবুল কালাম আজাদ (৭০) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। এসময় আহত হয় নিহত আবুল কালাম আজাদের ছেলেসহ দুইজন। এঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার দিনের বেলা বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এরই জেরে প্রতিবেশি দুলাল মিয়া রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে এসে হামলা চালায়। এসময় আবুল কালাম আজাদ ও তার বড় বোন ছকিনা বেগম গুরুতর আহত হয়। পরে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।


কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক যুবকের আঘাতে আবুল কালাম আজাদের মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর শোকে বোনও অসুস্থ হয়ে পড়লে। তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি