ঢাকাMonday , 24 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে নৌ পুলিশের ওপরে জেলেদের হামলা: ৭ পুলিশ সদস্য আহত

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান চলাকালে নৌ পুলিশের ওপরে জেলেদের হামলায় কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। রোববার সকালে এ হামলার ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

কুতুবপুর নৌ পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে উপজেলার নারিশা জোয়ার এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের ধাওয়া করে ঢাকা জেলা নৌ পুলিশের এএসপি মো. হাসানের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল। হঠাৎ জেলেদের সংঘবদ্ধ দল নারিশা জোয়ার এলাকার নদীর পাড় থেকে নৌ পুলিশের ওপরে অতর্কিত হামলায় চালায় । পরে পুলিশ তাদের ধরতে এগিয়ে গেলে শ্রীনগরের বাঘড়া পয়েন্টে গিয়ে পুলিশের ওপরে জেলেরা আরও চড়াও হয়ে হামলা করে। এসময় জেলেদের হামলায় দোহারের কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোমেনুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা শেষে কুতুবপুর ফাঁড়িতে ফিরে যায়। কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোমেনুর রহমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দোহার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং আহত পুলিশদের খোঁজ খবর নেন। এ ঘটনায় তিনি খুবই দুঃখ প্রকাশ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি