ঢাকাWednesday , 14 September 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

২০২৩ সালের নভেম্বরে দ্বাদশ সংসদ ভোটের তফসিল

ডেস্ক রিপোর্ট
September 14, 2022 10:40 pm
Link Copied!

আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় দিকে নির্বাচন ভবনের অডিটরিয়ামে রোডম্যাপের মোড়ক উন্মোচনের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

#New_Classic_Event_Management

তিনি জানান, ২০২৩ সালের নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আর ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও নির্বাচন হতে এক বছর চার মাস বাকি। যে কর্মপরিকল্পনা করেছি। সেটা বাস্তবায়ন ও কাজের মূল্যায়নের প্রেক্ষিতে আশা করছি সব রাজনৈতিক দলের কমিশনের প্রতি আস্থা ফিরে আসবে।


এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ছাড়াই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের মোড়ক উন্মোচন করেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসির অতিরিক্ত সচিব।

ইসি থেকে জানানো হয়, সিইসি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। সিইসির অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি