প্রথমবারের মতো ইভিএম-এ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেফাউল মুলক। তার প্রাপ্ত ভোট ১৬ হাজার ৫৯১। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আ’লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম পেয়েছেন ৮ হাজার ৪৮৪ ভোট।
পরাজিত বেনাউল ইসলাম শিবগঞ্জের আ’লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানীর ছোট ভাই।
নির্বাচনের রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার তাসিনুর রহমান ফলাফল নিশ্চিত করে বলেন, শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।