ঢাকাMonday , 6 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

‘ঘোষণা আসার কথা রাষ্ট্রীয় শোকের, এসেছে গ্যাসের মূল্য বৃদ্ধির’

Link Copied!

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আজ (রবিবার) একের পর এক মৃত্যুর খবর আসছে। এ রিপোর্ট লেখা (রাত ৮টা) পর্যন্ত ৫০ জনের মরদেহ চমেক হাসপাতালের মর্গে আনা হয়, যাদের মধ্যে ফায়ার সার্ভিসের ৮ জন কর্মীও রয়েছেন।

#New_Classic_Event_Management

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন সারা দুনিয়ার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকের মাতম চলছে। অসহায়-হতভাগা মানুষগুলোর জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি কর্তৃপক্ষকেও দোষছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, এই ভয়াবহ দুঘর্টনার জন্য মালিকপক্ষ তাদের দায় এড়াতে পারে না।

রেজাউল করিম যেমনটি ফেসবুকে লিখেছেনঃ কারো না কারো তো দায়িত্বহীনতা ছিলো। তার বিচার কি হবে? কোম্পানির মালিক কি শুধু লাভের আশায় ছিলেন? সতর্কতামূলক ব্যবস্থা নিতে কতো টাকা যেতো? এখন কতো গেলো ? সব গেলো বললে এখন কোনো লাভ হবে? এতো মানুষের জীবন রক্ষা পাবে? মানুষের জীবনের কোনো দাম নেই। শুধু টাকা আর টাকা দরকার।


ভবিষ্যতে এসব দুর্ঘটনা রোধে দায়িত্বশীল কারও কোনো জবাবদিহিতা নিশ্চিত করা হয় না বলেও আক্ষেপ করছেন অনেকে। আরাফাত শাহীন যেমন লিখেছেনঃ কারও কোনো জবাবদিহিতা নাই। অতীতেও অনেক দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আমাদের মতো গরীব মানুষেরা কান্নাকাটি করে; বেঘোরে মারা যায়।

সরকারের তরফ থেকে কিছু আশ্বাস দেওয়া হয়। জনতা ঘরে ফিরে যায়। কিছুদিন পর আবারও একই চিত্র। বড়লোক মরে না। মরে তো গরীব আমজনতা, যাদের কোনো চাওয়া-পাওয়া থাকতে নেই। ‘ইনসাফ’ নামক শব্দ যাদের জন্য নয়। যে মরে কষ্ট তো কেবল তার, আর তার পরিবারের। কার কী আসে যায়!
দেশে বিভিন্ন সময়ে এ ধরনের দূর্ঘটনা ঘটলেও কেউ এগুলোর দায় নেন না বলেও দাবি অনেকের। তাছাড়া, এসব ঘটনার তদন্তে গঠিত তদন্ত কমিটিগুলোর উপরও আস্থা রাখতে পারছেন না অনেকে। ফারজানা ইসলামের প্রশ্নঃ এদেশে কে, কবে কোন জিনিসের দায় নিয়েছে? তিনি ভবিষ্যতবাণী করেছেন, সীতাকুণ্ডের ঘটনার জন্যেও “তদন্ত কমিটির নামে একটা কিম্ভুতকিমাকার জিনিস গঠিত হবে এবং তাদের তদন্ত ইহকালে শেষ হবে না।”

আনিসুল হক অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছেন কর্তৃপক্ষের উদ্দেশ্যেঃ ১. আগুন লাগার পর ফায়ার সার্ভিসের লোকজনকে কেন জানানো হলো না যে সেখানে ক্যামিকেল রয়েছে?
২. এই ডিপোতে ক্যামিকেল রাখার অনুমতি রয়েছে কিনা? যদি অনুমতি থাকে তাহলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই কেন?
৩. বাংলাদেশ ফায়ার সার্ভিসের এমন দূর্যোগ মূহুর্ত মোকাবেলার আধুনিক সরঞ্জাম নেই কেন?
৪. সরকারি হাসপাতালে পর্যাপ্ত ঔষধ থাকে না কেন?
৫. করোনাকালীন সময়েই দেশে আইসিইউ’র সংকট দেখা দিলেও তা আমলে নেয়া হয়নি কেন?
৬. পর্যাপ্ত সরকারি এম্বুলেন্স নেই কেন?

ওদিকে, সারাদেশে যখন সীতাকুণ্ডে আগুনে পোড়া মানুষদের নিয়ে চলছে শোকের মাতম, সেদিনই ঘোষণা এলো- আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের দাম ফের বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ (রবিবার) গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে। এমন এক দিনে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা আসায়, তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক নেটিজেন। ফেসবুকে আলমগীর রাসেল লিখেছেনঃ ঘোষণা আসার কথা রাষ্ট্রীয় শোকের, এসেছে গ্যাসের মূল্য বৃদ্ধির!

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি