ঢাকাTuesday , 24 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আমিরাতে কোরবানির ঈদ ৯ জুলাই, পরদিন বাংলাদেশে

Link Copied!

মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ নির্ধারণ হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। তবে অনেক সময় জ্যোতির্বিজ্ঞানীরা বিভিন্ন হিসাব কষে আগেই এ ব্যাপারে ধারণা করতে পারেন। এই যেমন সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে কোরবানির ঈদ উদযাপিত হতে পারে আগামী ৯ জুলাই।

#New_Classic_Event_Management

সোমবার (২৩ মে) এই তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক প্রখ্যাত গণমাধ্যম খালিজ টাইমস। ইসলামি ক্যালেন্ডার বিশ্লেষণ করে ঈদুল আজহার সম্ভাব্য এই তারিখ বের করেছেন এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইবরাহিম আল জারওয়ান।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একইদিনে ঈদ উদযাপন করা হয়। সে অনুযায়ী এবার সৌদি আরবের সঙ্গে একইদিনে রোজা শুরু ও ঈদুল ফিতর পালন করেছে আমিরাতিরা। তাই ৯ জুলাই আমিরাতে ঈদুল আজহা অনুষ্ঠিত হলে সৌদি আরবেও একইদিনে হওয়ার কথা। আর তেমনটা হলে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে পরদিন ১০ জুলাই!


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি