ঢাকাWednesday , 11 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জন্মদিন ছেলের ফেনসিডিল এনে দিল বাবা

Link Copied!

লালমনিরহাটে ছেলের জন্মদিনের অনুষ্ঠানে বন্ধুদের জন্য ফেনসিডিল নিয়ে এসে পুলিশের হাতে ধরা খেলেন বাবা জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামান।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১০ মে) রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মাসুদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকায় জয়নাল আবেদীনের পুত্র জিতু ইসলামের (৩১) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১২ বোতল ফেনসিডিলসহ জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, জিতু ইসলামের ছেলের জন্মদিন ছিল মঙ্গলবার। জন্মদিনের অনুষ্ঠানে জিতু তার কয়েকজন বন্ধুকে দাওয়াত দেন। জন্মদিনের কেকের সঙ্গে বন্ধুদের ফেনসিডিল খাওয়াতে চান তিনি। সেই উদ্দেশ্যেই ফেনসিডিল কিনে বাড়িতে নিয়ে আসেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি