ঢাকাFriday , 6 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সড়কে উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি ১৩৮ তরুণ আটক

Link Copied!

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় উচ্চস্বরে গান বাজিয়ে ঈদ আনন্দে মেতে ওঠা ৯ পিকআপ-ভ্যান ভর্তি প্রায় ১৩৮ তরুণকে আটক করা হয়েছে।

#New_Classic_Event_Management

বুধবার (৪ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর থেকে বিকেলে পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ পিকআপ চালককে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঈদ উপলক্ষে পিকআপ-ভ্যানে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে একদল তরুণ ঈদ আনন্দে মেতে ওঠে। এটি সড়ক পরিবহন আইনে দণ্ডনীয় অপরাধ। উপজেলার রামগতি-লক্ষ্মীপুর সড়কের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পিকআপ-ভ্যান ও তরুণদের আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পিকআপ-ভ্যানগুলো উপজেলার মতিরহাট ও রামগতি উপজেলার আলেকজান্ডার বেড়িবাঁধের উদ্দেশে যাচ্ছিল।


এদিকে মৌখিকভাবে সতর্ক করে পিকআপ-ভ্যানে থাকা ১৩৮ তরুণকে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সড়ক আইন অমান্য করায় চালকদের জরিমানা করা হয়। সড়ক আইন রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি