ঢাকাSaturday , 9 April 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় ৪ লাখ টাকা জরিমানা

Link Copied!

অধিদপ্তরের পরিচালক, প্রশাসন ও অর্থ, মনজুর মোহাম্মদ শাহরিয়ার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

#New_Classic_Event_Management

জানা যায়, রাজধানীর ধানমন্ডি এবং শাহ আলী এলাকায় ভোজ্য তেলের পাইকারি বাজারে আজ শনিবার অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, ফাহমিনা আক্তার ও মাগফুর রহমান অভিযান পরিচালনা করেন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএনের নারী সদস্যরা এতে সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমরা জানতে পেরেছি যে, মিলে সয়াবিন তেলের দাম স্বাভাবিক আছে, অথচও পাইকারি পর্যায়ে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আজ আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি।


তিনি বলেন, প্রথমে অভিযান চালানো হয় রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে। সেখানে নিত্যপণ্যটির স্বাভাবিক দাম দেখতে পাই আমরা। এরপর রাজধানীর শাহ আলী এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, বেশ কয়েকটি পাইকারি প্রতিষ্ঠান বেশি দামে ভোজ্য তেল বিক্রি করছে।

এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে ৩ লাখ এবং অপর দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

কেউ যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। যে বা যারা অনিয়ম করবে তাদের অর্থদণ্ডসহ সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, বলেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি