ঢাকাSaturday , 19 February 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার-নবাবগঞ্জের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণের শপথ

Link Copied!

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার প্রকাশকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দোহার উপজেলার ৫টি ও নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের নবনির্বাচিত ১৯জন চেয়াম্যানের মধ্যে ১৮জন চেয়াম্যান শপথ গ্রহণ করেন। এসময় শপথ বাক্য পাঠ করান ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

#New_Classic_Event_Management

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াস মেহেদী।

এসময় দোহার উপজেলার ৫টি ইউনিয়নের শপথ নেয়া চেয়ারম্যানরা হচ্ছেন- মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান, বিলাশপুর ইউনিয়নের রাশেদ চোকদার, নয়াবাড়ি ইউনিয়নের তৈয়বুর রহমান তরুণ, কুসুমহাটি ইউনিয়নের আব্দুল কাদের মন্ডল, নারিশা ইউনিয়নের আলমগীর হোসেন।


অপরদিকে নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান শপথ গ্রহন করেন।

শপথ নেয়া চেয়ারম্যানরা হচ্ছেন- শোল্লা ইউনিয়নের মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, কলাকোপা ইউনিয়নের মো. ইব্রাহীম খলিল, বক্সনগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, শিকারীপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলীমোর রহমান খান পিয়ারা, জয়কৃষ্ণপুর ইউনিয়নের রেশমা আক্তার, বান্দুরা ইউনিয়নের মো. হুমায়ন কবির, বাহ্রা ইউনিয়নের মো. সাফিল উদ্দিন মিয়া, বারুয়াখালী ইউনিয়নের এম এ বারী বাবুল মোল্লা, নয়নশ্রী ইউনিয়নের পলাশ চৌধুরী, যন্ত্রাইল ইউনিয়নের একেএম মনিরুজ্জামান তুহিন, কৈলাইল ইউনিয়নের মো. বসির আহমেদ, আগলা ইউনিয়নের শিরিন চৌধুরী, গালিমপুর ইউনিয়নে মো. আজিজুর রহমান ভূঁইয়া।

হাসপাতালে ভর্তি থাকায় নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জলিল বেপারী শপথ গ্রহণ করতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি