ঢাকাFriday , 23 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ফের লকডাউনে মাঠে উপজেলা প্রশাসনের অভিযানে জরিমানা

Link Copied!

ঢাকা দোহারে সরকার ঘোষিত চতুর্থ ধাপের কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন দোহার।
২৩ জুলাই (শুক্রবার) সকালে দোহার উপজেলার কলেজ মোড়, জয়পাড়া বাজার, লটাখোলা নতুন বাজার, করম আলী মোড়, বাঁশতলা মোড়, পালামগন্জ বাজার, কার্তিকপুর বাজার, মৈনটঘাট এলাকায় জনসচেতনতা রোধে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় সরকার ঘোষিত লক ডাউন অমান্য করে বাসার বাহিরে অকারণে ঘুরাফেরা করার
দায়ে ১১ টি মামলায় ১১ জন কে এক হাজার পঁাচশত টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

#New_Classic_Event_Management

অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।

অভিযান কালে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন,
সরকারি নির্দেশনা অনুযায়ী দোহার উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশ মাঠে অবস্থান করছে। সকলকে সচেতন হয়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। সে বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যগণ এবং দোহার থানা পুলিশ ফোর্স।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি