ঢাকাSunday , 19 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—বেলকুচিতে কর্মসূচির উদ্বোধন

Link Copied!

“বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি মডেল প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (১৮ জুলাই) বেলকুচি পৌরসভার চালা এলাকায় সাবেক পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বেলকুচি মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের উপদেষ্টা শফিকুল ইসলাম (শফি), মুকুন্দগাঁতি বাজার বণিক সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বেলকুচি সরকারি কলেজের ভিপি ও প্রেসক্লাবের উপদেষ্টা মোখলেসুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আমানউল্লাহ আমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বেলকুচি মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ সংযোগ-এর প্রতিনিধি রোকন উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আইন বার্তা-এর প্রতিনিধি ইলিয়াস হোসাইন, সহ-সভাপতি ও JTV-এর বেলকুচি প্রতিনিধি হাবিবুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি আব্দুল মান্নান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যমুনা এক্সপ্রেস-এর প্রতিনিধি মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা-এর জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল-এর বেলকুচি প্রতিনিধি আশিকুল ইসলাম, অর্থ সম্পাদক ও দৈনিক বিজনেস ফাইল-এর প্রতিনিধি মিন্টু মিয়া, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সকালের শিরোনাম-এর প্রতিনিধি সুমন আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সিরাজগঞ্জ সংবাদ-এর বেলকুচি প্রতিনিধি জুবায়ের হোসেন এবং কার্যনির্বাহী সদস্য ও দৈনিক জয় সাগর-এর প্রতিনিধি তানজিম আহম্মেদ রিয়ালসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ লক্ষ্যেই বেলকুচি মডেল প্রেসক্লাব মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশ ও জনসমাগমপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি