বর্ণাঢ্য আয়োজনে ঢাকার নবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে।
৬ জুলাই সোমবার দুপুরে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতি, কৃষি এবং পল্লী অবকাঠামোর উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।
তিনি পল্লী উন্নয়নে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং
আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।