ঢাকাSunday , 5 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে বেলকুচিতে সর্বধর্মীয় সমাবেশ

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচি থানা চত্বরে রবিবার ৫ জুলাই সকাল ১০টায় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান জোরদারের লক্ষ্য নিয়ে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান” স্লোগানে শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশের আয়োজন করে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

#New_Classic_Event_Management

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু, বিপিএম (বার)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সভাপতি হাজী আলতাফ হোসেন প্রাং, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. গোলাম আযম, বেলকুচির সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান এবং বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম আবু জাফর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলকুচি থানার এসআই সবুজ কুমার দেব।


সমাবেশে বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বক্তারা বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” তারা জানান, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্বের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে সব ধর্মের মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি। যেকোনো সংকট বা দুর্যোগে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাদক বিক্রি ও সেবন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সব ধর্মের মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে একটি র‍্যালি বের করা হয়।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন। তাদের মতে, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি