ঢাকাFriday , 26 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বেলকুচিতে চাঁদা না পেয়ে হামলা – কৃষক হাসপাতালে ভর্তি

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চাঁদার টাকা না দেওয়ায় এক কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. আসাবউদ্দিন বাবু (৩৮) বেলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কদমতলী গ্রামের বাসিন্দা মো. আসাবউদ্দিন বাবু দীর্ঘদিন ধরে একই এলাকার কয়েকজনের চাঁদা দাবির মুখোমুখি ছিলেন। অভিযুক্তরা হলেন মো. আনোয়ার হোসেন, মো. জহুরুল ইসলাম, মো. আলামিন এবং মো. সাইদুল প্রাং।

অভিযোগে বলা হয়, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ২০ জুন সকালে নিজ জমিতে শশুরের সঙ্গে কৃষিকাজ করার সময় দেশীয় অস্ত্র, লোহার রড ও হাতুড়ি নিয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক বেলকুচি থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি