ঢাকাWednesday , 7 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মুন্সীগঞ্জে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

Link Copied!

মুন্সীগঞ্জে কঠোর লকডাউন চলছে । লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

#New_Classic_Event_Management

গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে সদর থানা পুলিশের চেক পোস্ট। লকডাউনে মুন্সীগঞ্জের বেশিরভাগ সড়ক ও জনাকীর্ণ স্থান ফাঁকা ছিল। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অনেক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। গণপরিবহন চলাচল করেনি।

সদর থানার ওসি আবু বকর সিদ্দিক ” আমা‌দের কে বলেন, মুন্সীগঞ্জ কঠোর লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মানুষকে সচেতন করতে এবং ঘরে থাকতে মাইকিং চলছে । সকলকে মাস্ক পরার অনুরোধ করা হচ্ছে।


সদর উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান বলেন, লকডাউন বাস্তবায়নে সব ধরনের চেষ্টা চলছে। উপজেলার বিভিন্ন প্রবেশদ্বারসহ হাট-বাজারে মনিটরিং করা হচ্ছে। লকডাউন বাস্তবায়নে উপজেলা পুলিশ প্রশাসন,সেনাবাহিনী, র্যার,বিজিবি, আনসার সদস্যরা যথেষ্ট তৎরর রয়েছে। চিকিৎসা, খাদ্যপণ্য ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না।

সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অবস্থায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বান জানান তিনি। তাছাড়া লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

মাস্ক ছাড়া জরুরি কাজে বাইরে বের হওয়া দরিদ্র মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। মানুষকে সচেতন করতে এবং ঘরে থাকতে মাইকিং চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি