ঢাকাWednesday , 7 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে চায়না দোয়াইর কারখানায় নৌ-পুলিশের অভিযান

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় মাছ ধরার কাজে ব্যবহৃত চায়না দোয়াইর তৈরির পাঁচটি কারখানায় সাঁড়াশি অভিযান চালিয়ে কারখানাগুলো থেকে ৫ কোটি ২৫ লাখ টাকার মূল্যের জাল জব্দ করেছে নৌ-পুলিশের একটি বিশেষ টিম।
মঙ্গলবার (৬ জুলাই) বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার লটাখোলা নতুন বাজার ও জয়পাড়া বাজারের পাঁচটি কারখানায় নৌ-পুলিশের অ্যাডিশনাল আইজি আতিকুল ইসলামের নেতৃত্ব অভিযান চালায় নৌ-পুলিশ। এ অভিযানে নৌ-পুলিশ ও পুলিশের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। রাত আটটার দিকে জব্দকৃত জালগুলো ট্রাকে তোলা হলে এসময় কারাখানাগুলোর শ্রমিকরা পুলিশের উপর চড়াও হয়ে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হলে তাদের কয়েকদফা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

#New_Classic_Event_Management

জয়পাড়া বাজারে চায়না দোয়াইর’ কারখানা মালিক দোলোয়ার হোসেন মাঝি ও লটাখোলা নতুন বাজারের কারখানা মালিক আরিফ হোসেন বলেন, এ জাল ইলিশ, জাটকা বা দেশি প্রজাতির মাছ ধ্বংস করে না। এ ছাড়া এ জাল তৈরি অবৈধ এমন কোন আইনি নির্দেশনা তাদের জানা নেই। তাদের দাবি, এ কারখানাগুলোর মাধ্যমে স্থানীয়ভাবে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
নৌ-পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম জানান, লটাখোলা নতুন বাজারে তিনটি ও জয়পাড়া বাজারে দু”টি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ১ হাজার ২৫০ বস্তা জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ২৫ লাখ টাকা।

নৌ-পুলিশের অ্যাডিশনাল আইজি আতিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত এ ধরণের জাল দিয়ে মাছ ধরার কারণে আমাদের মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। কারেন্ট জালের বিরুদ্ধে ব্যাপক অভিযানের ফলে কারেন্ট জাল এখন কমে গেছে। কিন্ত ‘চায়না ধোয়াইর একটি নতুন প্রযুক্তি। এটা ব্যবহারের ফলে মাছের পোনা থেকে শুরু করে ডিমও ধ্বংস হচ্ছে। যে কারণে আইনে এ ধরণের জাল ব্যবহার নিষিদ্ধ আছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান অব্যহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি